ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৯টি জোন ও চারটি করপোরেট শাখার ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের ২০২৬ সালের জানুয়ারি-মার্চ মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো: আলতাফ হুসাইন সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টররাসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা, ৯টি জোনের জোনপ্রধান ও চারটি করপোরেট শাখার প্রধানরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



