রুয়েটে ফায়ার সেফটিএডুকেশন বিষয়ক প্রশিক্ষণ

Printed Edition
আগুন নেভানোর প্রশিক্ষণ নিচ্ছেন রুয়েট শিক্ষার্থীরা	 : নয়া দিগন্ত
আগুন নেভানোর প্রশিক্ষণ নিচ্ছেন রুয়েট শিক্ষার্থীরা : নয়া দিগন্ত

রুয়েট প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ফায়ার ড্রিল এক্সারসাইজ অ্যান্ড ফায়ার সেফটি এডুকেশন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রুয়েটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জনগুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাক।

প্রশিক্ষণ পরিচালনা করেন দমকল বাহিনীর দক্ষ সদস্যরা। এ সময় কোনো এলাকায় অগ্নিসংযোগের পর নাগরিকদের করণীয় বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং ফায়ার সেফটি সরঞ্জাম ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

দমকল বাহিনীর প্রতিনিধিরা জানান, বাড়ি বা অফিসে অসাবধানতাবশত আগুন লেগে গেলে শুধু সচেতনতার অভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়। এ কারণে বর্তমান সময়ে সবারই উচিত আগুন লাগার পর করণীয় নিয়ে সাধারণ ধারণা রাখা। এমন অনেক প্রতিষ্ঠান বা বাড়ি রয়েছে, যেখানে ফায়ার সেফটি সরঞ্জাম রয়েছে তবে ব্যবহার না জানায় অগ্নিসংযোগের পর প্রাথমিকভাবে তা কাজে আসে না।