র‌্যাক নির্বাচনে শাফি সভাপতি, তাবারুল সাধারণ সম্পাদক

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিটে কর্মরত সাংবাদিক সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন-র‌্যাকের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ৪২ ভোট পেয়ে শাফি উদ্দিন আহমদ সভাপতি এবং ৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাবারুল হক। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেমসন মাহবুব পেয়েছেন ৩৬ ভোট। আর সাধারণ সম্পাদক পদে মাহবুব সৈকত পেয়েছেন ২৫ ভোট।

সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন রফিক উজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তাসলিমুল আলম তৌহিদ, সাংগঠনিক সম্পাদক পদে মারুফ কিবরিয়া নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধক্ষ্য পদে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম মন্টু, দফতর সম্পাদক পদে মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাজনীন আক্তার লাকি, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌসী এবং সাংস্কৃতিক সম্পাদক পদে ফজলুর রহমান।

কার্যনির্বাহী সদস্য পদে অন্যান্যের মধ্যে নির্বাচিত হয়েছেন আবুল কাশেম, আব্দুল্লাহ আল মামুন, জামিউল আহসান শিপু, মতলু মল্লিক এবং সাইফ বাবলু।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, ঢাকা সংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন এবং সিনিয়র সাংবাদিক তৌহিদুর রহমান।