নারায়ণগঞ্জ শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা এবং মহানগরের উদ্যোগে গতকাল এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। চাষাঢ়ার বাগে জান্নাত মাদাসার প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাশেদুল ইসলাম ফয়সাল। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর সবুর খান সেন্টু। প্রধান বক্তা ছিলেন আলহাজ শহিদুল ইসলাম রিপন মামা। বিশেষ অতিথি ছিলেন- ফারুক আহমেদ রিপন, মো: সেলিম মিয়া, জাকির আহম্মেদ, এমদাদুল হক অপু। বিশেষ বক্তা ছিলেন- ব্যারিস্টার জিমু, শাহ আলম খান, মুক্তার হোসেন ভূঁইয়া, সলিমুল্লাহ সেলিম, এস এম সাগর, নিজাম সিকদার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা মামলা হামলায় অনেক জর্জরিত হয়েছি। এখন আসুন আমরা সবাই মিলে বর্তমান প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী দেশের জনগণকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে সবার আগে বাংলাদেশকে গড়ে তুলি। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আনিছ হুজুর। বিজ্ঞপ্তি।



