সাবেক এমপি মোশাররফ হোসেনের ইন্তেকাল

Printed Edition

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার গভীর রাতে ঢাকার ল্যাব এইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আলহাজ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ প্রমুখ। গতকাল রোববার বাদ আসর উপজেলার আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে বালুরচর এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।