এলজিআরডি মন্ত্রীর সাথে বরিশাল সিটি প্রশাসকের সাক্ষাৎ

Printed Edition
এলজিআরডি মন্ত্রীর সাথে বরিশাল সিটি প্রশাসকের সাক্ষাৎ
এলজিআরডি মন্ত্রীর সাথে বরিশাল সিটি প্রশাসকের সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। গতকাল রোববার সকালে মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রশাসক নবনিযুক্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সাক্ষাতে বরিশাল নগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি ও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।