ক্রীড়া প্রতিবেদক, নিউ ইয়র্ক থেকে
প্রত্যেকটি দল দু’টি করে ম্যাচ শেষ করেছে। এরই মধ্যে গোল্ডেন বুট জয়ে লড়াই শুরু হয়েছে তিন তারকা ফুটবলারের মধ্যে। একজনের এটিই শেষ বিশ্বকাপ। আরেকজনের শুরু। এই দুইজন হলেন লিওনেল মেসি ও অপর জন আর্লিং হলান্ড।
দু’টি ম্যাচ থেকে পাঁচটি গোল করে তালিকায় সবার ওপরে আছেন লিওনেল মেসি। চারটি করে গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ড।
বিশ্বকাপের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। যেখানে দু’টি ম্যাচের পর তিনজন খেলোয়াড় চারটি বা তার বেশি গোল করেছেন। ১৯৫৪ সালের পর আবার সেই লড়াই মেসি-এমবাপ্পের মধ্যে। ফুটবল বিশ্বের অন্যতম সেরা কয়েকজন ফরোয়ার্ডের কাছ থেকে গোল-উৎসবের আরো একটি অসাধারণ পর্ব দেখা গেল।
শুরুটা করেছিলেন এমবাপ্পে। তার জোড়া গোল সেনেগালের বিপক্ষে। এরপর মেসির হ্যাটট্রিক। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি বিশ্বকাপে নিজের গোলসংখ্যায় নতুন রেকর্ড গড়েন। এরপর এমবাপ্পেও সমানতালে জবাব দিচ্ছেন। নিজের শততম আন্তর্জাতিক ম্যাচে ইরাকের বিপক্ষে ফ্রান্সের জয়ে তিনি দু’টি গোল করেন।
এরপরই পালা আসে হলান্ডের; সেনেগালের বিপক্ষে নরওয়ের জয়ে জোড়া গোল করে তিনি দলকে শেষ ৩২-এ পৌঁছে দেন। এর আগে ইরাকের বিপক্ষেও দুই গোল হলান্ডের।
সুতরাং হলফ করে বলাই যায় ৫ গোল দিয়ে এই রেসে মোটেই স্বস্তিতে নেই মেসি। তাকে যেকোনো সময়ে টপকে যেতে পারে এই দুইজন। তিনজনেরই একটি করে খেলা বাকি আছে গ্রুপ পর্বে। এরপর সেরা ৩২-এর খেলা। আর্জেন্টিনা, ফ্রান্স ও নরওয়ে ইতোমধ্যেই সেরা ৩২-এ খেলা নিশ্চিত করেছে। ফলে মেসি-এমবাপ্পে-হলান্ডের আপাতত আরো দু’টি করে ম্যাচ বাকি। এরপর অন্য রাউন্ডে বিদায় নিলে সেই ফুটবলারের পর্বও শেষ হবে।



