নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যাদের বদলি করা হয়েছে- সিআইডির ডিআইজি এস এম ফজলুর রহমানকে ডিআইজি পদে পুলিশ টেলিকম ইউনিট রাজারবাগ, সিআইডির ডিআইজি মো: সাজ্জাদুর রহমানকে ডিআইজি এপিবিএন, অতিরিক্ত ডিআইজি, সিআইডি রায়হান উদ্দিন খানকে যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) ডিএমপি, পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ খন্দকার খালিদ বিন নুরকে উপপুলিশ কমিশনার ডিএমপি, পুলিশ সুপার, পিটিসি, নোয়াখালী আসমা বেগম রিটাকে পুলিশ সুপার এপিবিএন হেডকোয়ার্টার্স, পুলিশ সুপার, পিটিসি, খুলনা সোমা হাপাংকে কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ, যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা (বর্তমানে ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) মোহাম্মদ ওসমান গণিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) ডিএমপি, যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা (বর্তমানে ডিআইজি, নৌ-পুলিশ হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) সানা শামীনুর রহমানকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) ডিএমপি, অতিরিক্ত ডিআইজি, এসবি, ঢাকা (বর্তমানে ডিআইজি, বিপিএ, সারদা, রাজশাহী হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) মোহাম্মদ ফয়েজুল কবিরকে ডিআইজি বিশেষ শাখা (এসবি), পুলিশ সপার, নৌপুলিশ, চট্টগ্রাম অঞ্চল আ ফ ম নিজাম উদ্দিনকে পুলিশ সুপার পুলিশ অধিদফতর, ঢাকা (টিআর পদে), বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা মাহফুজা লিজাকে সুপার পুলিশ অধিদফতর, ঢাকা (টিআর পদে), অতিরিক্ত পুলিশ সুপার, এসবি, ঢাকা (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো: যায়েদ শাহরীয়ারকে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ অধিদফতর, ঢাকা (টিআর পদে), বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) বর্তমানে উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), ডিএমপি, ঢাকায় বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ মনিরুজ্জামানকে উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ডিএমপি, ঢাকা হিসেবে বদলির আদেশ বাতিল এবং পুলিশ সুপার, রেলওয়ে পুলিশ (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) বর্তমানে এআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পুলিশ অধিদফতর, ঢাকা হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মো: সাইফুল হককে এআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পুলিশ অধিদফতর, ঢাকা হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।



