পশ্চিমবঙ্গে নির্বাচন উপলক্ষে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট ৩ দিন বন্ধ ঘোষণা

পাসপোর্টধারী যাত্রীরা বিপাকে

Printed Edition

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষে গতকাল সোমবার সকাল ৯টা থেকে আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা (২৭-২৯ এপ্রিল) পর্যন্ত টানা তিন দিন চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতগামী যাত্রীদের বহির্গমন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় ভারতে অবস্থানকারী বাংলাদেশী কিংবা অন্য যেকোনো দেশের নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে পারবে। গতকাল ভারতীয় গেদে ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ দর্শনা ইমিগ্রেশনকে এ তথ্য জানায়। তবে রেলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম চালু থাকবে।

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ তুহিন আলী নয়া দিগন্তকে জানান, আগের দিন সন্ধ্যায় এ ধরনের একটি সংবাদ গেদে ইমিগ্রেশন আমাদের জানালেও রাতে আবার তা প্রত্যাহার করে নেয়।