গ্লোবাল হলি কুরআন আইডিয়াল মাদরাসার সবক প্রদান

Printed Edition

গাজীপুরে গ্লোবাল হলি কুরআন আইডিয়াল মাদরাসার আমপারা, নাজেরা ও হিফজ বিভাগের সবক প্রদান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেলে মহানগরের ভুরুলিয়ার সোনার তরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআনের সবক প্রদান করেন ঢাকার যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসার উচ্চতর তাজবিদ ও কিরাত বিভাগের কারি মাওলানা আনিসুর রহমান সিরাজী। ছাওতুল-হেরা শিক্ষা পরিবারে চেয়ারম্যান ও ছাওতুল-হেরা কিডস হ্যাভেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল মাওলানা আল-আমিন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শান্তিবাগ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ হজরত মাওলানা আতাহার আলী, গাজীপুর জেলা কেজি স্কুল অ্যাসোসিয়েশন সদরমেট্রো থানার সভাপতি ও সাইফুল’স মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো: সাইফুল ইসলাম, শিমুলতলী হাউজিং জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জসিম উদ্দিন, ফেমাস প্লাস ইন্ডস্ট্রিজ আইএনসি লি: এবং এস এম এন্টারপ্রাইজের ম্যানেজার (কমার্শিয়াল) মো: তাজুল ইসলাম প্রমুখ। গাজীপুর প্রতিনিধি ।