বিবিসি
যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়তে থাকার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’। হোয়াইট হাউজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি এটা (মূল্যস্ফীতি) ভালোবাসি। সংখ্যাগুলো চমৎকার ছিল। জানেন আমি আসলে কী ভালোবাসি? আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি।’ অবশ্য এই মন্তব্যের পাশাপাশি তিনি একটি প্রতিশ্রুতিও দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের সাথে চলমান যুদ্ধ শেষ হওয়া মাত্রই বাজারে জিনিসপত্রের দাম আবার কমে আসবে।
ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিকসের (বিএলএস) সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, গত তিন বছরের মধ্যে গত মাসে যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম সর্বোচ্চ পরিমাণে বৃদ্ধি পেয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় মে মাসে পণ্যের দাম বেড়েছে ৪.২ শতাংশ, যা এপ্রিলে ছিল ৩.৮ শতাংশ।



