মির্জাপুর জামায়াত প্রার্থীর মতবিনিময়

Printed Edition
মির্জাপুর প্রেসক্লাবে মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দ : নয়া দিগন্ত
মির্জাপুর প্রেসক্লাবে মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দ : নয়া দিগন্ত

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত টাঙ্গাইল-৭ আসনের প্রার্থী মাওলানা অধ্যক্ষ আব্দুল্যাহ তালুকদার বলেছেন, ‘আগামী নির্বাচনে দেশের জনগণ ভালোবেসে জামায়াতকে নির্বাচিত করলে সবদলকে নিয়ে বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাস্ট্রা বানাবে।’ তিনি গত বুধবার মির্জাপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন।

মির্জাপুর উপজেলা জামায়াত আমির অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আবুল কাশেম মৃধা, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম শাজাহান, পৌর আমির মহিবর রহমান, জামায়াত নেতা আলমাসুম কবির, ইঞ্জিনিয়ার শেখ ইসমাঈল হোসেন, ছাত্রশিবির উপজেলা সভাপতি আরাফাত ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মাওলান আব্দুল্যাহ বলেন, জামায়াত ক্ষমতায় গেলে প্রথমে দুর্নীতি বন্ধ করবে।’ এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।