বগুড়া অফিস
বগুড়ার সোনাতলা উপজেলার শিহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শতবর্ষপূর্তি উদযাপিত হয়েছে। প্রকৌশলী সানাউল হক ডিউয়ের সভাপতিত্বে শনিবার বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এলাকার কৃতী সন্তান ও আনন্দ গ্রুপের চেয়ারম্যান ড. আব্দুল্লাহেল বারী। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি শত বছর ধরে ভালো মানুষ গড়ার অবদান রেখে যাচ্ছে। পাশাপাশি এলাকাটি শিক্ষানগরী এলাকায় পরিণত করতে স্থানীয় সৈয়দ আহম্মদ পরিবারটি ভূমিকা রেখে যাচ্ছেন। এক সময় এই শিহিপুর এলাকাটি শহরে পরিণত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন, দিগদাইড় ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, আনন্দ গ্রুপের পরিচালক ড. আব্দুল্লাহ নাজমা নওরোজ, বিশিষ্ট শিক্ষানুরাগী হাফেজ মাওলানা ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী, ডা: লতিফুল বারী শাকিল, লেফটেন্যান্ট কর্নেল (অব:) আব্দুর রহমান, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এমদাদুল হক, আব্দুল হাই নারেছ, প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ ফজলুল করিম মুঞ্জিল, অ্যাডভোকেট হালিমুর রশিদ লিটন, ডা: সামিউল হক, অধ্যাপক ডা: শফিউল হক, সানাউল হক, ডা: নওরোজ অনন্যা, মুঞ্জুরে আলম রাসেল, রেজাউল কবির প্রমুখ।



