‘মক্কা চুক্তি সিনড্রোম’

পাকিস্তানকে বিদ্রƒপ করে তোপের মুখে আমিরাতের সাবেক উপদেষ্টা

Printed Edition

মিডল ইস্ট আই

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা ও রাজনৈতিক বিশ্লেষক আবদুল খালেক আবদুল্লাহ পাকিস্তানকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তিনি পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক সঙ্কট নিয়ে খোঁচা দেয়ার পাশাপাশি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর অধীনে সৌদি আরবকে সুরক্ষায় ইসলামাবাদের ভূমিকা ও সক্ষমতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন।

গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আবদুল্লাহ লেখেন, এটি কালের এক অদ্ভুত পরিহাস যে দেশের এক-চতুর্থাংশ জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে এবং এক-তৃতীয়াংশ নিরক্ষর, সেই পাকিস্তান বিশ্বের শীর্ষ ২০টি অর্থনীতির একটি দেশকে নিরাপত্তা দেয়ার ক্ষেত্রে নিজেদের সুবিধাজনক স্থানে দাঁড় করিয়েছে। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি ও পারমাণবিক সক্ষমতা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, জন্মলগ্ন থেকেই দেশটি দুর্নীতিগ্রস্ত সামরিক শাসন, নিরবচ্ছিন্ন অভ্যন্তরীণ সঙ্কট এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যুদ্ধে লিপ্ত থেকেছে।