বিএমইউতে বিশ্ব জরায়ুমুখ ক্যান্সারনির্মূল দিবস উদযাপিত

Printed Edition
বিএমইউতে বিশ্ব জরায়ুমুখ ক্যান্সারনির্মূল দিবস উদযাপিত
বিএমইউতে বিশ্ব জরায়ুমুখ ক্যান্সারনির্মূল দিবস উদযাপিত

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় এবং বাংলাদেশ মেডিকালে বিশ্ববিদ্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার নির্ণয় ও প্রশিক্ষণ কেন্দ্র ও গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগ এর তত্ত্বাবধানে ডড়ৎষফ ঈবৎারপধষ ঈধহপবৎ ঊষরসরহধঃরড়হ উধু-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে একটি সচেতনতামূলক সংক্ষিপ্ত রথ্যালি গতকাল সোমবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উদ্বোধন করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোঃ আকরাম হোসেন, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, জাতীয় জরায়ুমুখ ও স্তন ক্যান্সার নির্ণয় ও প্রশিক্ষণ কেন্দ্র-এর পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেসা প্রমুখ। বিজ্ঞপ্তি।