আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল (এম,এ) মাদরাসা ও রাহমানিয়া জৈনপুরী খানকা কমপ্লেক্সের মাসিক তাফসির ও দোয়া মাহফিল

Printed Edition

মোহাম্মাদপুর ‘আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসা ও রাহমানিয়া জৈনপুরী খানকা (দরবার) শরিফ কমপ্লেক্সের উদ্যোগে মাসিক তাফসির, জিকির ও দোয়া মাহফিল গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববিহাজ্জাজ এমপি। সভাপতিত্ব ও তাফসির করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধর্মপ্রচারক ও ইসলামী আলোচক হজরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর। মাদরাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা কারী রওশনআরা নূরীর ব্যবস্থাপনায় মাহফিলে বক্তব্য রাখেন পীরজাদা আলহাজ এস, এম জিল্লুর রহমান আজাদ এবং প্রিন্সিপাল আলহাজ মাওলানা কারী রওশনআরা নূরী মাহফিলের বিশেষ আকর্ষণ ছিল পীর সাহেবের কনিষ্ঠ কন্যা লন্ডন ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং অধ্যায়নরত সাইয়েদা মুকাররামা মেহেকের।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন থানা শিক্ষা অফিসার রাজু আহমেদ, মাওলানা মুফতি ইজহারুল হক (অধ্যক্ষ : গাউছিয়া ইসলামিয়া মাদরাসা), আজীবন সদস্য শেখ জহির আহমেদ টিটো ও মোশাররফ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।