কূটনৈতিক প্রতিবেদক
রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশী নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের অন্যতম প্রধান মাধ্যম হলেও অসতর্কতার কারণে প্রকাশিত পোস্ট, মন্তব্য, ছবি বা ভিডিও আইনি জটিলতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে ধর্ম, রাজনীতি, জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও অন্যান্য সংবেদনশীল বিষয়সংক্রান্ত তথ্য বা কনটেন্ট প্রকাশ এবং শেয়ার করার ক্ষেত্রে প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।



