প্রীতিম্যাচে আর্জেন্টিনার জয়

Printed Edition

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

দাউদকান্দি গৌরীপুর এস এ হাইস্কুলের আজিজিয়া মাঠে গতকাল আর্জেন্টিনা সমর্থক ও ব্রাজিল সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে খেলার প্রথমার্ধের ৭ মিনিটে একমাত্র গোলে জয়লাভ করে আর্জেন্টিনা সমর্থক একাদশ। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।