সিএনএনের বিশ্লেষণ
আসন্ন অক্টোবর মাসের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তার খেলায় এক নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। তেল আবিবের প্রধান মহাসড়কে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি টাঙানো বিশাল নির্বাচনী বিলবোর্ডে তুরস্ককে প্রকাশ্য শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমের পাশাপাশি সেখানে রাখা হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের ছবি।
ওই বিলবোর্ড প্রকাশের পরপরই রাজনৈতিক বক্তব্য গড়ায় সরাসরি সামরিক সঙ্ঘাতের দিকে। সিরিয়ার উত্তরাঞ্চলের আবু আল-দাহুর বিমানঘাঁটিতে ইসরাইলি যুদ্ধবিমান আকস্মিক হামলা চালায়। তেল আবিবের দাবি, ওই ঘাঁটিতে তুর্কি বাহিনী ড্রোন, সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের মাধ্যমে সামরিক উপস্থিতি জোরদার করছিল, যা ইসরাইলের বিমান চলাচলের স্বাধীনতাকে ঝুঁকিতে ফেলত। ইসরাইলি ডিফেন্স ফোর্স ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বিষয়টিকে প্রতিরক্ষামূলক জরুরি পদক্ষেপ বলেছেন।



