মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত

Printed Edition

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে রুবেল খান (৩১) নামের এক বাংলাদেশী যুবক বিএসএফের গুলিতে আহত হয়েছে। সে মহেশপুর উপজেলার শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মুজিবুল খানের ছেলে। গুলিবিদ্ধ রুবেলকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসিন হাবিব হাসান এক প্রেস রিলিজ মারফত জানান, মঙ্গলবার রাতে শ্যামকুড় মাঠ পাড়া এলাকার বিপরীতে কাঁটাতারের বেড়ায় প্রায় ৫০০ গজ ভারতের ভিতরে বিএসএফের গুলিতে রুবেল আহত হয়।