বিশেষ সংবাদদাতা
ইরান-ইসরাইল/মার্কিন যুদ্ধে মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোনের (জিপি) ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে। গত বছরের একই সময়ের তুলনায়, রাজস্ব প্রায় ২ শতাংশ কম হবে বলে অনুমান করা হচ্ছে। যেখানে ঊইওঞউঅ বা সুদ, কর, অবচয়, এবং পরিশোধের আগে আয় প্রায় ৩ শতাংশ কমবে বলে আশা করা হচ্ছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এই সতর্কবার্তা পাঠিয়েছে গ্রামীণফোন কর্তৃপক্ষ।
গ্রামীনফোন বলছে, মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে যে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে তা আমদানিকৃত জ্বালানি ও এলএনজির ওপর নির্ভরশীলতার কারণে বাংলাদেশকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলেছে। ফলে জ্বালানি সরবরাহে অস্থিরতা বেড়েছে। জ্বালানি আমদানির খরচ বেড়েছে। দেশজুড়ে জ্বালানি সরবরাহ ও পরিবহন ব্যবস্থায় সীমাবদ্ধতার প্রাথমিক লক্ষণ দেখা দিয়েছে। যদিও সামগ্রিক পরিচালন পরিবেশ স্থিতিশীল রয়েছে। দুর্বল সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির উপর উদ্ভূত এই ঘটনাপ্রবাহ অর্থনৈতিক কর্মকাণ্ড এবং ভোক্তা আচরণে প্রভাব ফেলতে শুরু করেছে। ফলে চলাচল, ব্যবসায়িক কার্যক্রম এবং ব্যয়যোগ্য আয়ের উপর চাপের প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। তীব্র মৌসুমি ঝড় পরিস্থিতিকে আরো গুরুতর করে তুলেছে।
এই প্রেক্ষাপটে, কোম্পানি আশা করছে যে প্রথম ত্রৈমাসিকের কার্যকারিতা মাঝারিভাবে প্রভাবিত হবে। গত বছরের একই সময়ের তুলনায়, রাজস্ব প্রায় ২ শতাংশ কম হবে বলে অনুমান করা হচ্ছে। যেখানে ঊইওঞউঅ বা সুদ, কর, অবচয় এবং পরিশোধের আগে আয় প্রায় ৩ শতাংশ কমবে বলে আশা করা হচ্ছে। তবে পরিস্থিতি পরিবর্তনশীল।



