রক্তাক্ত জুলাই

গৌরীপুরের কলতাপাড়ায়, গুলির শব্দ আর তিনটি ঝরে যাওয়া প্রাণ

Printed Edition
গৌরীপুরের কলতাপাড়ায়, গুলির শব্দ আর তিনটি ঝরে যাওয়া প্রাণ
গৌরীপুরের কলতাপাড়ায়, গুলির শব্দ আর তিনটি ঝরে যাওয়া প্রাণ

মো: সাজ্জাতুল ইসলাম ময়মনসিংহ

২০২৪ সালের জুলাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় হয়ে আছে। ২০ জুলাই, কারফিউর মধ্যেই গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় সংঘর্ষ, গুলিবর্ষণ ও হতাহতের ঘটনা স্থানীয় মানুষকে গভীরভাবে নাড়া দেয়।

সকালের দিকে কলতাপাড়া ও আশপাশের এলাকায় শিক্ষার্থী, তরুণ এবং সাধারণ মানুষ জড়ো হতে থাকেন। বিভিন্ন সূত্র অনুযায়ী, আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেন এবং সড়কে অবস্থান নেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় মোতায়েন হয়। সংঘর্ষে বহু মানুষ আহত হন। আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাকিব (১৮), বিপ্লব হাসান (১৯) ও জুবায়ের (১৮) মারা যান।

ঘটনার পর গৌরীপুরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক পরিবার তাদের সন্তানদের ঘরের বাইরে যেতে নিষেধ করে। শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান এবং যান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়।

পরবর্তীকালে এই ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে বিচার দাবি করা হয়। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলাও দায়ের হয়, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রীসহ সরকারের কয়েকজন মন্ত্রী, ব্যক্তি ও কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মামলার বিচারিক কার্যক্রম চলমান।