বগুড়া অফিস ও ধুনট সংবাদদাতা
বগুড়া-৫ (ধুনট ও শেরপুর উপজেলা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নে গণসংযোগে যাওয়ার পথে বিলকাজুলী আশরাফুল উলুম কওমি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার সামনে এক পথসভায় তাকে মাদরাসা ও এতিমখানার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় মাদরাসার পক্ষে উপস্থিত ছিলেন- হাফেজ মিজানুর রহমান মজনু, মাওলানা জহুরুল ইসলাম, সোলায়মান আলী, কে এস মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম, মনিরুজ্জামান (জামাল) প্রমুখ।



