তাসকিন আমার রেকর্ড ভাঙুক : শোয়েব আকতার

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

এক যুগ আগের কথা। ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করে বিশ্বরেকর্ড গড়েছিলেন পাকিস্তানের শোয়েব আখতার। এই স্পিডস্টারের সেই সময়ের রেকর্ড এখনো অক্ষুণœ। আসন্ন বিপিএলে তাসকিন আহমেদের কাছে সেই রেকর্ড ভাঙার আবদারটা জানিয়ে রাখলেন পাকিস্তানের সাবেক এই গতি তারকা।

এবারে ১২তম মৌসুমে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন শোয়েব। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল হয়েছে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান। এর আগে সংবাদ সম্মেলনে শোয়েব আখতারের চাওয়া ছিল তাসকিন যেন সর্বোচ্চ গতির ডেলিভারিটি দেয়। বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের পেস বিভাগের নেতৃত্বে তাসকিন। গতির ঝড় ও নিয়ন্ত্রিত বোলিংয়ে সাদা বলের ক্রিকেটে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। শোয়েব তাই ওকথা বলেছেন।

বাংলাদেশে এসে নতুন করে ভালো লাগার কথা জানালেন শোয়েব, ‘আমি এই দেশকে অনেক ভালোবাসী। অনেক দিন ধরে আসার জন্য মুখিয়ে ছিলাম। এখানে এসে আমি সত্যিই খুশি।’