নিজস্ব প্রতিবেদক
রাজধানী মিরপুরের পল্লবীতে নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে নিষিদ্ধ দলের মিছিল থেকে ককটেল ও পেট্রলবোমাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নাম মো: সামি (২০)। সে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধাওয়ায় প্রায় অর্ধশত নেতাকর্মী পালিয়ে গেছে। পল্লবী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বিস্ফোরক দ্রব্য ককটেল ও পেট্রলবোমা তৈরি করে অর্ধশতাধিক দুর্বৃত্ত নাশকতা তৈরি করতে পূর্ব পরিকল্পিতভাবে একটি মিছিল নিয়ে পল্লবীর ১২ নম্বর সেকশনে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় ব্যাগ ভর্তি ককটেল এবং পেট্রলবোমাসহ মো: সামীকে আটক করা হয়। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে সে জানায়, পূর্ব পরিকল্পিতভাবে নির্বাচিত সরকার বিরোধী সেøাগান দিয়ে মিছিল করতে অর্ধশতাধিক নিষিদ্ধ দলের নেতাকর্মীরা মিছিলে যুক্ত হয়। মিছিল থেকে তারা ককটেল বিস্ফোরণ ও পেট্রলবোমা নিক্ষেপ করে নাশকতার চেষ্টা করছিল।



