রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ শিশুকন্যা লামিয়ার (৮) চিকিৎসার দায়িত্বভার নিয়েছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। গতকাল বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অসহায় শিশুকন্যা লামিয়াকে দেখতে গিয়ে এই কথা জানান তিনি। এ সময় তিনি অসুস্থ লামিয়ার চিকিৎসার খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন। তার সার্বিক চিকিৎসার দায়িত্বভার গ্রহণের কথা জানান।
পরিদর্শনকালে মেঘনা উপজেলা বিএনপি নেতা মো: রমিজউদ্দিন লন্ডনী, এম এম মিজানুর রহমান ও আবু ইউসুব নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



