জীবিত মাকে মৃত দেখিয়ে জমি বিক্রি

Printed Edition

ময়মনসিংহ অফিস

জীবিত মাকে সরকারি কাগজপত্রে ‘মৃত’ দেখিয়ে বসতভিটাসহ ২১ শতক জমি বিক্রির অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ভুয়া মৃত্যু ও ওয়ারিশান সনদ তৈরি করে জমি রেজিস্ট্রি করা হয় নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিসে। ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, আব্দুল জলিল জুয়ার দেনা মেটাতে সাত মাস আগে তার জীবিত মা রহিমাকে কাগজপত্রে মৃত দেখিয়ে প্রতিবেশী মজিবুর রহমানের কাছে জমি বিক্রি করেন। সম্প্রতি ক্রেতা মজিবুর রহমান বাড়ি ও পানের বরজ দখলে নিতে গেলে বিষয়টি স্বজনদের নজরে আসে। পরে দলিলে দেখা যায়, গত ১৮ ফেব্রুয়ারি সাব-রেজিস্ট্রি অফিসে তিনটি দলিলের মাধ্যমে ওই জমি রেজিস্ট্রি করা হয়।