খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে জামায়াত জোটের প্রতিনিধিদল

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য ও ১১ দলীয় জোটের নেতারা। এতে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। প্রতিনিধিদল আয়াতুল্লাহ আলি খামেনির মাগফিরাত ও শাহাদতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

প্রতিনিধিদলে আরো রয়েছেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড. মো: কেরামত আলী এমপি, মো: নুরুল আমীন এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা এমপি, জামায়াত নেতা ডা: এসএম খালিদুজ্জামান এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ইরান সরকারের আমন্ত্রণে ১১ দলীয় জোটের উচ্চ পর্যায়ের এ প্রতিনিধিদল ইরানের সর্বোচ্চ নেতার বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশগ্রহণের জন্য ৩ জুলাই থেকে আগামী ৯ জুলাই পর্যন্ত ইরানে অবস্থান করবেন।