এমডিসির ২০০ শীতবস্ত্র বিতরণ

Printed Edition

বরিশাল জেলার মুলাদী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও মাদার্স অফ ডিজেবল চিলড্রেন আয়োজনে এমডিসির ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে বেলা ৩টায় অসহায় মানুষের মাঝে দুইশত শীতবস্ত্র ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে পাঁচটি হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমডিসিরি প্রতিষ্ঠাতা পরিচালক তানজিলা সিদ্দিক ও সাধারণ সম্পাদক মো: রায়হান ইসলাম রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার মো: জিয়াউল আহসান, উপজেলা সমবায় কর্মকর্তা মো: শেখ আল মামুন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ঝিল্লুুর রহমান ও মুলাদী প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি মো: নজিবুর রহমান ভূঁইয়া কামালসহ গণ্যমান্য ব্যক্তিরা ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ। মুলাদী (বরিশাল) সংবাদদাতা।