বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের (বিসএ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ঢাকার মানিক মিয়া এভিনিউস্থ বিএডিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সভায় সংগঠনের সদস্য, কর্মকর্তা ও স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।
সভার শুরুতে শেখ আব্দুল হালিম স্বাগত বক্তব্য রাখেন। এরপর সংগঠনের বিভিন্ন কার্যক্রমের ওপর তথ্যসমৃদ্ধ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। বিএসএর সেক্রেটারি জেনারেল ড. আলী আফজাল ২০২৪ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী এবং ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক বিবরণী উপস্থাপন ও অনুমোদন করেন। ২০২৫-২৬ অর্থ বছরের জন্য অডিটর নিয়োগ ও অডিট ফি নির্ধারণ করা হয়। সভায় ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং তা নিয়ে সদস্যদের মধ্যে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনলাইন মেম্বারশিপ সফটওয়্যার সংক্রান্ত প্রেজেন্টেশনও সভায় তুলে ধরা হয়।



