ক্রীড়া ডেস্ক
সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়াকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ঐতিহাসিক এই লড়াইকে ঘিরে দর্শকসমাগম ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ সদস্য ও নিরাপত্তা সম্পদ মোতায়েন করেছে আটলান্টা পুলিশ।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচ ভেনু, বিনোদনকেন্দ্র এবং জনসমাগমপূর্ণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যাতে বাসিন্দা ও দর্শনার্থীরা নিরাপদ পরিবেশে এই ঐতিহাসিক ম্যাচ উপভোগ করতে পারেন। তাদের ভাষায়, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করাই এ পদক্ষেপের মূল উদ্দেশ্য।
শেষ ষোলোতে মিসরকে ৩-২ গোলে হারানোর পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়কে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসিকে নিয়ে একটি স্লোগান গাইতে দেখা যায়, যা নতুন করে আলোচনার জন্ম দেয়।



