‘প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য তাসাওউফের চর্চা অনস্বীকার্য’

Printed Edition

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৩৭তম উরস উপলে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর উদ্যোগে আট দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২য় দিবসে ৪ অক্টোবর চট্টগ্রাম প্রেস কাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ‘হযরত মাওলানা সৈয়দ আবুল বারাকাত মুহাম্মদ আবদুল গণি কাঞ্চনপুরীর (ক.) জীবনী ও রচনাবলি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

ট্রাস্ট সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) ও সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ প্রাক্তন প্রোভিসি মহিউদ্দিন চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরিফের সাজ্জাদানশীন হযরত মাওলানা মীর মুহাম্মদ মঈনুদ্দীন নূরী ছিদ্দীক আল কুরাইশী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ্, আইনজীবী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এম.ফিল গবেষক, অ্যাডভোকেট আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য তাসাওউফের চর্চা অনস্বীকার্য। সুফিরা যুগে যুগে মানুষকে আল্লাহ পক্ষ হতে সঠিক পথে চলার দিশা দিয়েছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আউলিয়ায়ে কেরামের জীবনীর আলোচনা আমাদেরকে সঙ্কীর্ণ চিন্তা থেকে বের করে উদার নৈতিক চেতনার প্রতি উদ্বুদ্ধ করে। হযরত আবদুল গণি কাঞ্চনপুরী (রহ.) রচিত ‘আয়নায়ে বারী’ কিতাবটি তাসাওউফ সাহিত্যের অমূল্য সম্পদ। তার রচিত গানগুলো দেহতত্ত্ব, খোদাপ্রেমসহ তাসাওউফের গভীর তত্ত্ব ও তথ্যসমৃদ্ধ।

অনুষ্ঠানে ‘হযরত মাওলানা সৈয়দ আবুল বারাকাত মুহাম্মদ আবদুল গণি কাঞ্চনপুরীর (ক.) জীবনী ও রচনাবলির ওপর বক্তব্য প্রদান করেন মাইজভাণ্ডারী একাডেমির নির্বাহী সদস্য মোহাম্মদ সাইদুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাঞ্চনপুর দরবার শরিফের সাজ্জাদানশীন আলহাজ হাফেজ মৌলান সৈয়দ মুহাম্মদ রফিকুল কাসেম, সৈয়দ ইয়াকুব অলিউল্লাহ্্ কাঞ্চনপুরী (ম.)। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিাপ্রতিষ্ঠানের অধ্য ও শিকরা, বুদ্ধিজীবী, পেশাজীবী, শিক্ষিকা এবং শিক্ষার্থীরা, ট্রাস্ট ও মাইজভাণ্ডারী একাডেমির কর্মকর্তারা।

ট্রাস্টভুক্ত প্রতিষ্ঠান তাজকিয়ার প্রাক্তন সভাপতি আরেফিন রিয়াদের সঞ্চালনায় সেমিনারের শুরুতে কুরআন তিলাওয়াত করেন মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারীর শিক্ষার্থী হাফেজ জুনায়েদ হোসেন, নাতে রাসূল (দ.) ও শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী পরিবেশন করেন মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারীর শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। বিজ্ঞপ্তি।