ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআরের সচেতনতামূলক মতবিনিময় সভা

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং বিভাগের উদ্যোগে বাংলাদেশ ব্যাংক এবং ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় নগদহীন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাংলা কিউআরের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানটি উদ্বোধন করেন। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মাহমুদ ওসমান ইমাম এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: এহতেশামুল হক খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো: মাকসুদুর রহমান সরকার, এফসিএমএ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বাংলা কিউআর সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের জন্য বাংলাদেশ ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংককে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল পেমেন্ট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার আরো সম্প্রসারণে সহায়ক হবে। বিজ্ঞপ্তি।