ঢাকা ইপিজেডে দু’টি আধুনিক ওয়েব্রিজ উদ্বোধন করলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান

Printed Edition

বেপজাধীন জোনগুলোয় শিল্পপ্রতিষ্ঠানের আমদানি-রফতানি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে ওয়েব্রিজ স্থাপন করছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এরই ধারাবাহিকতায় গতকাল ঢাকা ইপিজেডের পুরনো ও সম্প্রসারিত জোনে স্থাপিত দু’টি আধুনিক ওয়েব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। ঢাকা ইপিজেডের পুরনো ও সম্প্রসারিত জোনের মূল গেটে স্থাপিত এ দু’টি ওয়েব্রিজের মাধ্যমে জোনে প্রবেশ ও বহির্গমনকারী পণ্যবাহী কনটেইনার, কাভার্ড ভ্যানসহ অন্যান্য যানবাহনে পরিবাহিত পণ্যের ওজন নির্ভুলভাবে পরিমাপ ও তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। এর ফলে পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রমের মনিটরিং আরো শক্তিশালী হবে। অনুষ্ঠানে ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার, বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো: মহসীন হাসান, ঢাকা ইপিজেডের কাস্টমসের সহকারী কমিশনারসহ ইপিজেডের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।