ইআবিতে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা

Printed Edition

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান আলেম-ওলামা ও মাদরাসা শিক্ষার্থীদের মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে সব শহীদের রূহের মাগফিরাত কামনায় খতমে কুরআন এবং বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী এবং পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: জিয়াউর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।