বগুড়া অফিস
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর এবং ডা: জুবাইদা রহমানের পিতা সাবেক মন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের আয়োজনে বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহাবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, আলী আজগ হেনা, সিহদ উন নবী সালাম, বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদলসহ বিভিন্ন সংগঠনের নেতারাসহ সর্বস্তরের মুসল্লি অংশ নেন। এ ছাড়া বগুড়া মূক-বধির বিদ্যালয়ের আয়োজনে দোয়া মাহফিল ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। বগুড়া মূক-বধির বিদ্যালয়ের সাবেক সভাপতি মীর শাহে আলম এমপির তত্ত্বাবধানে এ কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অংশ নেন। এসব অনুষ্ঠানে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ভাই পাগলা মাজার মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম। দোয়া শেষে বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।



