দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
দাউদকান্দি পৌর সভার বলদা খাল ইয়ার হোসেনের বাড়িতে রান্না ঘরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে গতকাল শনিবার বিকেলে জেলহক (৩৭) মৃত্যু বরণ করেছে। এর আগে তার স্ত্রী উম্মে হুমায়ারা (৩০) মৃত্যুবরণ করে একই পরিবারের চারজন রাজধানীর বার্ন অ্যান্ড প্লাটিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন ছিলেন । হুমায়ারা, বগুড়া জেলার শেরপুর উপজেলার পালাসান গ্রামের ওসমান গনির ছেলে জেলহক আহম্মেদের স্ত্রী। উম্মে হুমায়ারা বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার বামুনিয়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে ছিলেন। জেলহকের মামা রবিউল ইসলাম ফোনে জানান, গত ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে দাউদকান্দি পৌরসভার বলদা খাল ইয়ার হোসেনের বাড়ির ভাড়াটে বাসার রান্না ঘরে গ্যাস বিস্ফোরণ হলে উম্মে হুমায়ারা (৩০), স্বামী জেলহক আহম্মেদ (৩৭), মেয়ে হুররাম জান্নাত (৩) ও ফুফু মুনোয়ারা (৫৫) দগ্ধ হয়। উম্মে হুমায়ারার লাশ দাফনের জন্য গ্রামের বাড়ি নিয়ে দাফন করা হয় এবং জেলহকের লাশ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।
উল্লেখ্য, উম্মে হুমায়ারা গ্রামীণ ব্যাংক দাউদকান্দি শাখায় ম্যানেজার পদে এবং জেলহক আহম্মেদ হোমনা রেহানা মজিদ মহিলা কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
গ্যাস বিস্ফোরণ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দাউদকান্দি গৌরীপুর শাখা ব্যবস্থাপক প্রকৌশলী অমøান দত্ত জানান, ইয়ার হোসেনের বাড়ির গ্যাস সংযোগটি অবৈধ ছিল। জানালা বন্ধ রুমে লাইন লিকেজ হয়ে গ্যাস জমে ছিল, পাশাপাশি বোতল গ্যাসও ছিল। বদ্ধ রুমে আগুন জ্বালানোর পর বোতল গ্যাসসহ বিস্ফোরণ ঘটে চারজন দগ্ধ হয়।


