রক্ত দেয়ার আগে-পরে করণীয়

Printed Edition

এখন বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের রক্তদানের প্রয়োজন হয়। রক্ত সংগ্রহ কোন কোন ক্ষেত্রে বেশ কঠিন হয়ে পড়ে। তবে রক্তদান আসলে দুরূহ কোনো কাজ নয়। ভয়েরও কিছু নেই। যেসব পূর্ণবয়স্ক মানুষের ওজন ১১০ পাউন্ড বা ৫০ কেজির ঊর্ধ্বে তারা অনায়াসে প্রতি চার মাস অন্তর একবার করে রক্ত দিতে পারেন। তবে যাদের বয়স ৫০-৫৫ পার হয়ে গেছে তাদের রক্তদানে বিরত থাকা উচিত।

সাধারণত পরিচিত জনকেই নানা প্রয়োজনে রক্ত দেয়ার প্রয়োজন পড়ে। এ ছাড়া রক্ত সরবরাহকারী বিভিন্ন বাণিজ্যিক বা অবাণিজ্যিক প্রতিপ্রণকেও রক্ত দেয়া যেতে পারে। সাধারণত রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করেই ডাক্তাররা রক্ত সংগ্রহ করেন। রক্তদানের সময় মনোযোগ দিয়ে ডাক্তারের দেয়া ফর্মটি পড়ে পূরণ করে নিতে হবে।

এ ছাড়া আরো কয়েকটি বিষয় খেয়াল রাখার প্রয়োজন।

যেমন:

১. একদম খালি পেটে বা ভরা পেটে রক্ত দেয়া যাবে না।

২.রক্ত দেয়ার কমপক্ষে তিন ঘণ্টা আগে পেট পুরে খেয়ে নিতে হবে।

৩. রক্ত দেয়ার পর একটু বেশি পরিমাণে পানি, ফলের জুস অথবা হালকা খাবার খাওয়া উচিত।

৪. এর কিছুক্ষণ পর পেট ভরে স্বাভাবিক খাবার খেয়ে নিতে হবে।

৫. ধূমপানের অভ্যাস থাকলে ওই দিন তাকে ধূমপান থেকে বিরত থাকতে হবে। রক্ত দেয়ার তিন ঘণ্টা পর ধূমপান করা যেতে পারে।

৫. আর, যাদের অ্যালকোহল পানের অভ্যাস আছে তাদের উচিত রক্তদানের দুই দিন আগে থেকে অ্যালকোহল পান বন্ধ রাখা। রক্ত দেয়ার আগের রাতে ভালো করে ঘুমিয়েও নেয়াটাও জরুরি। ইন্টারনেট।