বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশের তরুণ প্রজন্মকে ব্যাংকিং কার্যক্রম, সঞ্চয় অভ্যাস ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ‘তারুণ্য উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে আইএফআইসি ব্যাংক সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একটি বিশেষ আর্থিক স্বাক্ষরতা অনুষ্ঠান আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ উৎসবে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। চবির ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান মো: আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো: মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চবির শিক্ষক প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এবং আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও চিফ ইনফরমেশন অফিসার মো: মনিতুর রহমান। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক এবং আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা অংশ নেন। বিজ্ঞপ্তি।
আইএফআইসি ব্যাংকের উদ্যোগে চবিতে তারুণ্যের উৎসব
Printed Edition



