কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের কাউখালীতে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়েছে। কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বুধবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। উদ্বোধন শেষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম, কাউখালী থানার ওসি মো: আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



