বিইএআর সামিট ও ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামে ইউআইইউ স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

Printed Edition

রাজধানীর নভোথিয়েটারে বিইএআর (বায়োটেকনোলজি, ইলেকট্রনিকস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবটিক্স) সামিট ও ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৬ -এ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) প্রদর্শনী স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ইউআইইউর উদ্ভাবিত ইউআইইউ মার্স রোভার, ইউআইইউ রেসকিউ রোভার এবং ইউআইইউ মেরিনার-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যুগান্তকারী গবেষণা ও প্রযুক্তির বাণিজ্যিকীকরণ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত অবগত হন। এ ছাড়াও স্টলে প্রদর্শিত স্মার্ট এন্ডো, বলতে চাই, স্মার্ট অটিজম বার্তা, বিস্ক্যান এবং ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) গবেষণা প্রকল্পসমূহ পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি।