প্রযুক্তি ডেস্ক
রাগেড ও আউটডোর স্মার্টওয়াচ নির্মাতা ব্র্যান্ড কসপেট বাংলাদেশের বাজারে নতুন দু’টি স্মার্টওয়াচ- ‘ওআরবি-২’ ও ‘পালস-২’ উন্মোচন করেছে। দেশে ব্র্যান্ডটির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর মোশন ভিউ মডেল দু’টি বাজারে এনেছে। স্মার্টওয়াচ দু’টির সাথে ১২ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি দিচ্ছে প্রতিষ্ঠানটি। মোশন ভিউয়ের ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান বলেন, গ্রাহকদের কাছে বিশ্বমানের ও অথেনটিক প্রযুক্তিপণ্য পৌঁছে দেয়াই তাদের লক্ষ্য। তার ভাষ্য- নতুন দু’টি স্মার্টওয়াচ স্থায়িত্ব ও আধুনিক ফিচারের সমন্বয়ে প্রিমিয়াম ব্যবহার-অভিজ্ঞতা দেবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি ওয়ারেন্টির মাধ্যমে নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবাও নিশ্চিত করা হবে। অ্যাডভেঞ্চার ও আউটডোর ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি স্মার্টওয়াচ দু’টিতে রয়েছে ডুয়াল-ব্যান্ড জিপিএস এবং ছয়টি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম সমর্থন করে। ফলে হাইকিং, ট্রেকিংসহ বিভিন্ন আউটডোর কার্যক্রমে আরো নির্ভুল লোকেশন ট্র্যাকিং সম্ভব হবে। স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য উভয় মডেলেই রয়েছে ৪-পিডি হেলথ সেন্সর। এর মাধ্যমে হৃদস্পন্দন, রক্তে অক্সিজেনের মাত্রা, ঘুম ও মানসিক চাপ পর্যবেক্ষণ করা যায়। এ ছাড়া ১৩টি প্রফেশনাল ও ১৬০টির বেশি ফ্রিস্টাইল স্পোর্টস মোড রয়েছে। নতুন সিরিজের উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে বিল্ট-ইন ওয়াকি-টকি, পাঁচ ধাপের উজ্জ্বলতাসমৃদ্ধ এলইডি ফ্ল্যাশলাইট এবং ব্লুটুথ কলিং সুবিধা।



