চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর স্টাফ’ শীষর্ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথির ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। প্রশিক্ষণে রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর উর্ধ্বতন ব্যবস্থাপনা কাউন্সিলর ও একাউন্টিং অ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের বিভাগীয় প্রধান এম আমিনুর। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন চুয়েট আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূঁইয়া। এতে সঞ্চালনা করেন আইকিউএসি-এর সেকশন অফিসার মো: ইমরান হোসেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরল করা হয়। বিজ্ঞপ্তি।



