বিশ্ব আলোকচিত্র দিবসে আইআইইউসিতে আলোচনা সভা ও ফটোওয়াক

Printed Edition

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-তে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার আইআইইউসি ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে আলোচনা সভা, কেক কাটা ও ফটোওয়াক অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে প্রথমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন আইআইইউসির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী ও ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং আইআইইউসি ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মোহাম্মদ আসিফুল ইসলাম তানিম। এ সময় আইআইইউসির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, আমরা যদি আমাদের প্রতিটি কাজ জ্ঞান, চরিত্র ও দক্ষতার সমন্বয়ে করি, তাহলে প্রতিটি কাজই সুন্দর ও বরকতময় হবে। ফটোগ্রাফি একটি ভাষা, যার মাধ্যমে এমন অনেক বিষয় তুলে ধরা যায়, যা অনেক সময় কথায় প্রকাশ করা সম্ভব হয় না। বিবেককে কাজে লাগিয়ে ছবি তুললে সেই ছবি সত্য কথা বলবে। তবে মনে রাখতে হবে, আমরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বসবাস করছি। তাই কোনো ছবি দেখেই যাচাই-বাছাই ছাড়া তা বিশ্বাস করা কিংবা নেতিবাচক মন্তব্য করা উচিত নয়। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন প্রফেসর মো: আবুল হাসান, প্রফেসর ড. এ এম শাহাবুদ্দিন সোহেল, প্রফেসর মো: ইফতেখার আলম, জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোসতাক খন্দকার, পি এস টু ভিসি মোহাম্মদ ইদ্রিছ চৌধুরী এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের অতিরিক্ত পরিচালক চৌধুরী গোলাম মাওলাসহ অনেকে। পরে আইআইইউসি ক্যাম্পাসে ফটোওয়াক অনুষ্ঠিত হয়। এতে ফটোগ্রাফি সোসাইটির সদস্য ও আলোকচিত্রপ্রেমীরা অংশ নেন। বিজ্ঞপ্তি।