সম্প্রতি রাজধানীর দ্যা রয়েল গার্ডেন রেস্টুরেন্টে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের স্মার্ট ড্রিম প্রজেক্টের উদ্যোগে ‘ম্যানেজার কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত হয়। কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এম এম মনিরুল আলম এবং সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও স্মার্ট ড্রিম প্রজেক্ট হেড মো: ওমর ফারুক।
কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন স্মার্ট ড্রিম প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট হেড (ডিপিএইচ) মো: ইউনুস আলী, মো: সাজ্জাদ হোসেন, এম এস হোসাইন, মো: মাসুদ এবং হাবিবুর রহমান। এ ছাড়াও সারা দেশ থেকে আগত স্মার্ট ড্রিম প্রজেক্টের সকল ব্রাঞ্চ ম্যানেজার, সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট হেড (এপিএইচ)-গণ এই কনফারেন্সে অংশগ্রহণ করেন।
কনফারেন্সে প্রথম পর্বে আগত স্মার্ট ড্রিম প্রজেক্টের উন্নয়ন কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং লক্ষ্যমাত্রা অর্জন কৌশলের ওপর গুরুত্বারোপ করে ‘টিম বিল্ডিং, রিক্রুটমেন্ট এবং বিজনেস বুস্টিং’ শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন ডিএমডি ও প্রজেক্ট হেড মো: ওমর ফারুক।
সম্মেলনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান। এ সময় সফল ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের হাতে গাড়ির চাবি হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির সিইও এম এম মনিরুল আলম। এ ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। একই সাথে যেসব কর্মকর্তা বিদেশ ভ্রমণের অংশ হিসেবে মালয়েশিয়া ভ্রমণের যোগ্যতা অর্জন করেছেন, তাদেরকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।



