ডেঙ্গু প্রতিরোধে ‘যম’ মশার কয়েলের সচেতনতামূলক ক্যাম্পেইন

Printed Edition

ডেঙ্গুর বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং প্রতিরোধমূলক উদ্যোগকে আরো কার্যকর করতে দেশব্যাপী ‘ডেঙ্গুর খেল খতম’ শীর্ষক একটি সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করছে অ্যাডভান্স পারসোনাল কেয়ার লিমিটেডের (এপিসিএল) মশার কয়েল ‘যম’ । ক্যাম্পেইনটি গত ৩০ জুলাই শুরু হয়ে আগামী ৭ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পরিচালিত হচ্ছে।

এপিসিএলের মার্কেটিং অ্যান্ড সেলসের জেনারেল ম্যানেজার অরুণাংশ ঘোষ বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে কেবল মশা নিয়ন্ত্রণই নয়, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উপলব্ধি থেকেই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে যম মশার কয়েল ‘ডেঙ্গুর খেল খতম’ ক্যাম্পেইন বাস্তবায়ন করছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। বিজ্ঞপ্তি।