ক্রীড়া ডেস্ক
বিশ্ব টেনিসের সবচেয়ে ঐতিহ্যবাহী আসর উইম্বলডন ২০২৬ শুরু হয়েছে উত্তেজনা, প্রত্যাশা ও কিছু অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে। টুর্নামেন্টের প্রথম দিনেই কোর্টে নেমেছেন শীর্ষ তারকারা।
পুরুষদের এককে শিরোপাধারী ও বিশ্ব এক নম্বর জানিক সিনার নিজের অভিযান শুরু করেন সার্বিয়ার মিওমির কেচমানোভিচের বিপক্ষে। এ ছাড়া পুরুষ এককের ম্যাচে স্পেনের রাফায়েল জোদার ৬-৩, ৬-৩, ৭-৫ সেটে ফিলিক্স গিলকে, মার্টন ফুচসোভিচ ৬-৩, ৪-০ সেটে লুকা ভ্যানকে, আইভা জোভিক ৭-৬, ৭-০ সেটে জ্যাকলিন ক্রিশ্চিয়ানকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন।
নারী এককে যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা৭-৫, ৬-২ সেটে দারজা ভিডমানোভাকে, বেলিন্ডা বেনচিস ৬-২, ৬-১ সেটে মিক স্টোজসাভলেভিচকে এবং অ্যালিসিয়া পার্কস ২-০ সেটে ডাডনিকে পরাজিত করেন।
প্রথম দিনের অন্যতম আলোচিত ঘটনা ছিল স্বাগতিকদের হতাশা। ইনজুরির কারণে শেষ মুহূর্তে উইম্বলডন থেকে সরে দাঁড়ান ব্রিটিশ তারকা এমা রাডুকানু। মেডিক্যাল পরীক্ষায় তার পায়ে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ে, ফলে ঘরের মাটিতে দর্শকরা বড় আকর্ষণ হারায় বছরের অন্যতম এ গ্র্যান্ডস্লাম আসর। এ দিকে নারীদের এককে থাইল্যান্ডের মানাঞ্চায়া সাওয়াংকেও দ্বিতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত করেন।



