বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনস ডিভিশনের (এফএসআর) উদ্যোগে দুই দিনব্যাপী টঝঙঅচ অঁফরঃ ঝঁঢ়ঢ়ড়ৎঃ ডড়ৎশংযড়ঢ় গত সোমবার (২৪ নভেম্বর) শেষ হয়েছে। কর্মশালায় সার্কভুক্ত সাতটি দেশ- বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও মালদ্বীপ থেকে ৩২ জন প্রতিনিধি অংশ নেন। টঝঙঅচ হলো টহরাবৎংধষ ঝধভবঃু ঙাবৎংরমযঃ অঁফরঃ চৎড়মৎধসসব, যা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা ওঈঅঙ কর্তৃক পরিচালিত একটি বৈশ্বিক বিমান নিরাপত্তা অডিট প্রোগ্রাম। এটি সদস্য রাষ্ট্রগুলোর বিমান নিরাপত্তা তদারকি সক্ষমতা মূল্যায়ন ও উন্নয়ন নিশ্চিত করার জন্য পরিচালিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার । কর্মশালার সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) এয়ার কমোডর মো: মুকিত-উল-আলম মিঞা, চিফ কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন পরিচালক (এফএসআর অ্যান্ড আইএ) গ্রুপ ক্যাপ্টেন মো: মনিরুল ইসলাম। বিজ্ঞপ্তি।



