চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সীকম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল হক। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রাইজিং কম্পিউটার স্কেলের স্বত্বাধিকারী মোহাম্মদ আমজাদ হোসাইন চৌধুরী এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ারা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ মসিউল আলম স্বপন।
গতকাল সোমবার সকালে চেম্বারের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে চেম্বারের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টর্সের সভা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে নবনির্বাচিত পরিচালক মো: নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে নবনির্বাচিত পরিচালকমণ্ডলী থেকে প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত অন্য পরিচালকরা হলেন রাজা করপোরেশনের কামাল মোস্তফা চৌধুরী, ইস্টার্ন অ্যাপারেলস লিমিটেডের মো: নাসির উদ্দিন চৌধুরী, চুমকি অ্যাপারেলস লিমিটেডের আবু হায়দার চৌধুরী (আমজাদ), স্টিভিডোর ফ্রেন্ডস সিন্ডিকেট লিমিটেডের আমান উল্লা আল ছগির, পিএইচপি মোটরস লিমিটেডের মোহাম্মদ আকতার পারভেজ, এম এন্টারপ্রাইজের মোহাম্মদ মনির উদ্দিন, অর্কিড ট্রেডিংয়ের মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, পাবলিক ইলেকট্রিকের আফসার হাসান চৌধুরী, চট্টগ্রাম ট্রেড এজেন্সির এস এম সাইফুল আলম, প্রান্তিক মেরিন সার্ভিসেস লিমিটেডের মো: গোলাম সরওয়ার, জার ট্রেডের মোঃ জাহিদুল হাসান, টার্নিং পয়েন্টের আসাদ ইফতেখার। বিজ্ঞপ্তি।



