৭৭ বছরপূর্তি অনুষ্ঠানে সিসিক প্রশাসক

আইসিসিআর স্কলারশিপ শিার্থীদের জন্য অনন্য সুযোগ

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমানে দেশে উচ্চশিা গ্রহণের যথেষ্ট সুযোগ সৃষ্টি হলেও একসময় এ সুযোগ ছিল খুবই সীমিত। সিলেটে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এখনো সব শিার্থী উচ্চশিার সুযোগ পাচ্ছেন না। ফলে আমরা এখনো শিােেত্র পিছিয়ে আছি। সিলেট থেকে যারা আইসিসিআর স্কলারশিপ পেয়েছে, তারা নিঃসন্দেহে মেধাবী।

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) স্কলারশিপের ৭৭তম বর্ষপূর্তি উপলে গত বুধবার রাতে সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, গত পঞ্চাশের দশক থেকে আইসিসিআর স্কলারশিপের মাধ্যমে শিার্থীরা ভারতে পড়াশোনার সুযোগ পাচ্ছেন এবং এই কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। যারা এই বৃত্তি নিয়ে পড়াশোনা শেষ করেছেন, তাদের নিয়ে এই পুনর্মিলনী আয়োজন করা হয়েছে। এ ধরনের স্কলারশিপ শিার্থীদের জন্য অনন্য সুযোগ সৃষ্টি করে।

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে নগরের উপশহরের একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ, সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়াসহ বিশিষ্টজন বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীতশিল্পী হিমাংশ বিশ্বাস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিমাদ্রী শেখর রায়সহ বৃত্তিপ্রাপ্ত প্রাক্তন শিার্থী ও অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।